1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

র‌্যাব-৬ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে খুলনা থেকে সাব্বির হত্যার প্রধান আসামিকে আটক করেছে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২২০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা,রুপসা এলাকার সাব্বির হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে, র‌্যাব-৬ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬ জুলাই ২০২৫ তারিখ ভোরে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এবং র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারে বর্ণিত প্রধান পলাতক আসামি

সোহাগ হাওলাদার (৪৭), পিতা- মৃত আঃ রশিদ হাওলাদার, সাং- রাজাপুর, থানা- রুপসা, জেলা- খুলনা’কে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম সাব্বির (৩২) ভাংগাড়ির ব্যবসা করতেন। গ্রেফতারকৃত আসামি ও অন্যান্য আসামিরা ভিকটিমের পূর্ব পরিচিত এবং ভিকটিমের সাথে এজাহারে বর্ণিত আসামিদের দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায়

ঘটনার দিন ২৬ জুন ২০২৫ তারিখ রাত অনুমান ২১:৪৫ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামিরা খুলনা জেলার রুপসা থানাধীন রাজাপুর এলাকায় ভিকটিমকে ডেকে নিয়ে গ্রেফতারকৃত ১নং আসামির হুকুমে এজাহারে বর্ণিত অন্যান্য আসামিরা ভিকটিমকে এলোপাথারি ভাবে গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে খুলনা জেলার রুপসা থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park