1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

যোগীপোল ইউনিয়ন বিএনপির ৬ ও ৭ নং ওয়ার্ডে সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা মহানগর যোগীপোল ইউনিয়ন বিএনপির ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন ২৭ শে আগস্ট বুধবার বিকাল ৫ টায় জাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
যোগীপোল ইউনিয়নের বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, প্রধান বক্তা ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিশেষ অতিথি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ মামুন শেখ, মোড়ল আতাউর রহমান, ইমদাদ মোড়ল, কাজী শহিদুল ইসলাম, শফিকুল রহমান, শুকুর আলী, জালাল উদ্দিন, মিজান, কামরুল, শিল্পী বেগম, সেলিনা বেগম, ফাতেমা বেগম, স্বপ্ন আরা বেগম, মায়েদুজ্জামান জুম্মান, পলাশ, আব্দুল আজিজ, ইসমাইল হোসেন, মুক্তার শেখ, টিটু শেখ, শেখ মাহবুব প্রমুখ। প্রধান অতিথি কাজী মিজানুর রহমান বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া দায়িত্ব আমাদের পালন করতে হবে। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশ ও দশের কল্যাণে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park