1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

মোংলা বন্দরের অফিস ৩৯ বছর পরে খুলনায় চালু হয়েছে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল ও সহজতর করতে খুলনায় ৩৯ বছর পর পুনরায় অফিস চালু করা হয়েছে। মূলত বন্দর ব্যবহারকারীদের অনুরোধে বুধবার (৪ জুন) খুলনাস্থ অফিসের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।বন্দর ব্যবহারকারীরা জানান, অধিকাংশ ব্যবসায়ী ও বন্দর-সম্পৃক্ত ব্যক্তি খুলনায় অবস্থান করেন। ফলে খুলনায় অফিস চালু হওয়ায় তাদের কার্যক্রম সম্পন্ন করা এখন সহজ হবে।

এতে সময় সাশ্রয় হবে এবং বন্দরের কার্যক্রমে গতি আসবে। এর ফলে তারা একদিকে যেমন বন্দর ব্যবহারে আরও উৎসাহিত হবেন অন্যদিকে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।বিশেষ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতিশ্রুতি রক্ষা এবং ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যেই অফিসটি চালু করেছে।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ ডিসেম্বর মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম খুলনা থেকে মোংলায় স্থানান্তরিত হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park