1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

বাংলাদেশ ইট প্রস্তুতকারী খুলনা বিভাগীয় মালিক সমিতির প্রতিদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা ২০২৫ শনিবার সকাল সাড়ে ১০ টায় যশোরে ওরিয়ন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের ইট প্রস্তুতকারী মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব সদরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টোকন,যশোর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক জনাব তানভিরুল ইসলাম সোহান, রংপুর বিভাগীয় মালিক সমিতির সম্মানিত সভাপতি আজিজুল হক, সার্বিক পরিচালনায় ছিলেন যশোর জেলা মালিক সমিতির সম্মানিত সভাপতি কাজী নাজির আহমেদ চুন্নু, অনুষ্ঠানটির সভাপতি করেন খুলনা বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল সাত্তার। সবাই আগামিতে ইটভাটা শিল্পকে যাতে বাংলাদেশে সুন্দরভাবে চালানো যায় সেই বিষয়ে আলোচনা করা হয় এবং যেসব ভাটাগুলোর সরকার বন্ধ করে দেয়ার জন্য চেষ্টা করছে সেগুলো আইনের পদক্ষেপ নিয়ে ভাটা গুলো চালানোর জন্য সার্বিকভাবে আলোচনা করা হয়। আলোচনা শেষে ২৫ সদস্যের খুলনা বিভাগীয়একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। খুলনা বিভাগের নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হন কাজী নাজির আহমেদ চুন্নু,যুগ্ন আহবায়ক হিসেবে মনোনীত হন আলহাজ্ব মোঃ শাহজাহান ন জমাদ্দার। সদস্য সচিব হিসেবে মনোনীত হন খাজা নাসির উদ্দিন শান্তি। উক্ত সম্মেলনে খুলনা বিভাগের দশটি জেলা থেকে প্রতিনিধিরা সম্মেলনে যোগদান করেন। সম্মেলন শেষে প্রীতি ভোজের আয়োজন করেন যশোর জেলা ইট ভাটা মালিক সমিতি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park