1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

ফুলবাড়ীতে দ্বিখন্ডিত মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ দিনাজপুর।

দিনাজপুরের ফুলবাড়ীতে দিন টুকরো মস্তক বিহীন মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলায় এজাহারভুক্ত ৫জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিখোঁজের দুইদিন পর উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবা থেকে এক যুবকের মস্তকবিহীন দ্বীখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের মস্তক এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এজাহারভুক্ত গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ইমার উদ্দিনের ছেলে মো. মাহাবুর রহমান (৪০), রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইস্তিয়াক সরকার (৪০), পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ওবাইদুল হক সরকারের ছেলে মো. রায়হান সরকার রতন (৪৬), মিরপুর (জলেশরী) গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে মো. রাশেদুজ্জামান ডালিম (৪০), রশিদপুর মন্ডল পাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে মো. আব্দুর হামেদ (৫২)।

জানা গেছে, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ বাড়ি থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় সবুজ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পায়নি। এ ঘটনায় পরেরদিন গত বুধবার (২৪ সেপ্টেম্বর) তার পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।অপরদিকে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিখোঁজের দুইদিন পর উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবা থেকে এক যুবকের মস্তকবিহীন দ্বীখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় শনাক্ত করে। সবুজ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকার এর ছেলে।

এ ঘটনায় গত শুক্রবার রাতে নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ৫ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার সূত্র ধরে প্রাথমিক তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালিয়ে ৫জন কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মরদেহের মস্তক এখনো পাওয়া যায়নি, তদন্ত চলমান রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park