
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়িতে সনাতন ধর্মাবলীদের কালী পূজা উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির সহ কয়েকটি মন্দিরে পরিদর্শন করেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) পৌর প্রশাসক মোঃ সামিউল ইসলাম।
এসময় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, পুজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল পুজা উদযাপন পরিষদের উপজেলা সদস্য সম্ভু প্রসাদ, অমিত গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম, মন্দির পরিদর্শন শেষে কালী পুজার সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন প্রশাসন সর্বক্ষণ তৎপর রয়েছে পূজা উদযাপন উপলক্ষে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে।।