1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই এদেশে ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: খান গোলাম রসুল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক পরিচালক বিশিষ্ট শ্রমিক নেতা খান গোলাম রসুল বলেছেন জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমেই কেবল এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের চাওয়া একটা ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। যেখানে ঘুষ, দুর্নীতি, দখলদারী, চাঁদাবাজী ও লুটপাটের কোনো স্থান থাকবেনা।
তিনি দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাদ মাগরিব দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে এক মতবিনিময় ও সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, দিঘলিয়া জামায়াতে ইসলামীর সবেক আমীর মাওলানা শহীদুল্লাহ্, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাসলিম হাসান টুটুল, উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ সাইফুল্লাহ মানসুর,। এ অনুষ্ঠানে বিশিষ্ট আলেম মাওলানা মুজিবর রহমান, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন মোঃ ইলিয়াস হুসাইন উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে পিআর পদ্ধতি ও নির্বাচনে প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই গণঅভ্যুত্থানে শহীদসহ সকল খুন, গুম ও গণহত্যার বিচারের দাবীর উপর বক্তব্য রাখেন মোঃ আবু ইউসুফ, মোঃ রইসুদ্দীন, মোল্যা মাকসুদুল ইসলাম, মকবুল হোসেন, দাউদ আলী সরদার, নুর ইসলাম মোড়ল, শেখ রওশন আজাদ, শওকাত আকবর প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park