1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

দিনাজপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরে বিশ্ব বসতি দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর এর আয়োজনে আজ সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী বাদল কুমার মন্ডল, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সরকার প্রমুখ।

র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।“পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় অংশ নেন দিনাজপুর শহর জাতায়াতের আমীর সিরাজুস সালেহিন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মুহাম্মদ শরীফ, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সরকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী বাদল কুমার মন্ডল, ফুলবাড়ী গণপূর্ত উপ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. দেলওয়ার মাহফুজ সোহাগ, গণপূর্ত উপবিভাগ-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী মো. শহিদুজ্জামান , সহকারী প্রকৌশলী (ই/এম) মো. নাফিস চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ প্রমুখ।

এসময় জেলা প্রশাসন, দিনাজপুর গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park