1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিঘলিয়ার লাখোহাটিতে হার্টের রোগীকে বিদ্যুৎ বিভাগের শ্রমিকের মারধর।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার লাখোহাটি এলাকায় বিদ্যুৎ বিভাগের গাছ কাটার শ্রমিকদের হাতে এক হৃদরোগী ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম মুজিবুর ফরাজি (বয়স আনুমানিক ( ৫০), তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ও কিছুদিন পূর্বে হার্টের অপারেশন করা রোগী বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর আড়াই টার দিকে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, লাখোহাটি এলাকায় বিদ্যুৎ লাইনের ওপরে থাকা ডালপালা অপসারণের জন্য ৭-৮ জন শ্রমিক গাছ কাটার কাজ করছিলেন। ওই সময় সাপ্তাহিক হাট বসায় এলাকাজুড়ে ভিড় ছিল।

স্থানীয় বাসিন্দা মুজিবুর ফরাজি গাছ কাটার বিষয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলতে গেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে বিদ্যুৎ বিভাগের এক শ্রমিক ক্ষিপ্ত হয়ে মুজিবুর ফরাজির বুকে কিল-ঘুষি মারেন। পরে তাঁকে পিচ রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর আহত মুজিবুর ফরাজিকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি জানান, “আমি শুধু গাছ কাটার বিষয়ে সাবধান করতে গিয়েছিলাম, কারণ গাছের নিচে মানুষজন চলাচল করছিল। কিন্তু তারা উল্টো আমাকে আক্রমণ করেছে।”

ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দায়িত্বে থাকা শ্রমিকদের কাছ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য ও অমানবিক।

এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এমন একটি ঘটনার খবর আমরা পেয়েছি। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, মুজিবুর ফরাজি কয়েক বছর আগে হার্টের অপারেশন করেছিলেন এবং বর্তমানে নিয়মিত চিকিৎসাধীন রয়েছেন। এমন অবস্থায় তাকে মারধর করায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park