1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিঘলিয়ার মানবিক ইউএনও স্থায়ী জলাবদ্ধতা তাৎক্ষনিক নিরসনে জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়া উপজেলার মানবিক ইউএনও আরিফুল ইসলাম উপজেলার সেনহাটি ৭ নং ওয়ার্ডের ২ নং কলোনী এলাকায় শতাধিক বসতি এলাকা স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে লোকজন পানির মধ্যে বসবাস ও নিত্য কর্ম পরিচালনা করছে। সামাজিক গণমাধ্যমে এমন সংবাদ প্রচার হওয়ার পর তিনি সরেজমিনে স্থায়ী জলাবদ্ধ এলাকা তাৎক্ষনিক পরিদর্শনে আসেন। তিনি মানুষের দুঃখ কষ্টের কথা শোনেন। তিনি এলাকার লোকজন ও স্থানীয় দুই ওয়ার্ডের ইউপি সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে সাময়িক ব্যবস্থা করেন। তিনি শুকনা মৌসুমে এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানে পাকা ড্রেন স্থাপনের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, মেহেদী হাসান, রুবেল, মনিরুল ইসলাম মোড়ল, দিঘলিয়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আকতার হোসেন, সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আমীর হোসেন, ইউপি সদস্য মোঃ সাইফুল্লাহ, সেনহাটি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আলেয়া পারভীন, মোল্লা কামরুল ইসলাম প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park