1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

দিঘলিয়ার আড়ংঘাটায় চাঁদা না পেয়ে প্রধান শিক্ষককে গুলি।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৪০ বার পঠিত

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয় উপজেলার আড়ংঘাটা থানা এলাকায় চাঁদা না পেয়ে প্রধান শিক্ষককে গুলি করেছে সন্ত্রাসীরা। সূত্রে যায় জমি নিয়ে বিরোধ ও চাঁদা না পেয়ে দিলীপ কুমার সরকার (৫৫) নামে এক প্রধান শিক্ষকের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে আড়ংঘাটা থানার তেলিগাতী সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।

আহত দিলীপ কুমার সরকার তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক।
সোহ্‌রাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযানসোহ্‌রাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান
স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে বিরোধের পাশাপাশি কয়েক দিন ধরে কতিপয় সন্ত্রাসীরা দিলীপ কুমারের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন এবং কিছু দূরে যাওয়ামাত্র একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাঁ পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়।

গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং দিলীপ কুমারকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও দরজা খুলল মালয়েশিয়ায়বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও দরজা খুলল মালয়েশিয়ায়
এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রবীর মিত্র বলেন, জমিজমা নিয়ে বিরোধ এবং চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা সব বিষয়ে খোঁজখবর নিচ্ছি। জড়িতদের আটক করতে অভিযান শুরু হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park