1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিঘলিয়ায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে আহত করেছে দুর্বৃত্তরা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

এস.এম.শামীম দিঘলিয়া বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন ৭নং ওয়ার্ড রেজার মোর এলাকার বাসিন্দা সিদ্দিক মল্লিক এর পুত্র মুন্না (৪৫) নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিল্লাল এর সাথে ব্যবসায়ী মুন্নার পাওনা টাকা লেনদেন বিষয় কথা কাটাকাটির একপর্যায়ে মুন্নার উপর অতর্কিত হামলা চালায় বিল্লাল, আলতামাস, মইনুল ইসলাম নান্টু সহ ৬/৭ জন। স্থানীয় লোকজন মুন্নাকে উদ্ধার করে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুন্না একজন ক্ষুদ্র ব্যবসায়ী বিল্লাল তার প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০০ টাকা বাকি থাকায়। উক্ত ব্যবসায়িক টাকার চাপ দিলে তার দলবল নিয়ে আক্রমণ চালায়। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহিন জানান, আমরা বিষয়টি জানতে পেরে এলাকায় পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park