1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিঘলিয়ায় বিদ্যুৎস্পর্শে জনৈক রফিকুল ইসলাম নামের ১ ব্যাক্তির মৃত্যু। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

 

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল (বোগদিয়া) মোঃ রকিবুল মোল্লা নামক জনৈক ব্যক্তি বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেছে। সে উক্ত এলাকার মৃত আঃ রহমান মোল্লার পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত-রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল (বোগদিয়া) গ্রামের মৃত আঃ রহমান মোল্লার পুত্র মোঃ রকিবুল মোল্লা বাড়ির পার্শ্বস্থ বিলে মাছ ধরা শেষে ফেরার পথে বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যুবরণ করেন।
ঘটনা সূত্রে জানা যায়, রকিবুল মাছ ধরে বাড়ি ফেরার পথে উত্তর চন্দনীমহল (বোগদিয়া) গ্রাম সংলগ্ন আহম্মেদ শেখের ঘেরের পাড়ের চারিদিকে লোহার তারে (জিআই তার) বিদ্যুৎ প্রবাহ থাকায় এবং উক্ত রকিবুলের তা অজানা থাকায় বিদ্যুৎ প্রবাহিত উক্ত তার স্পর্শ জনিত কারণে বিদ্যুতাড়িত হয়ে ঘেরের পাড়ে পড়ে থাকে।
পরবর্তীতে, আনুমানিক রাত সোয়া ১০ টার দিকে একই পথে আগত অন্যান্য লোকজন চলার পথে উক্ত ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বর্তমানে মৃতদেহ দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দিঘলিয়া থানা পুলিশ কর্তৃক প্রশাসনিক কার্যক্রম এবং সঠিক তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানা যায়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park