1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিঘলিয়ায় বাবু গাজীর কারামুক্তি উপলক্ষে শুভাকাঙ্খীদের জেলগেট থেকে মোটরসাইকেল শোভাযাত্রা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১২ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি।

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল নিবাসী সেনহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী সিরাজুল ইসলামের চতুর্থ পুত্র গাজী রেজাউল ইসলাম বাবু স্থানীয় মাইনুল হত্যা মামলার আসামী হিসেবে বিজ্ঞ আদালতে আত্নসমর্পণের কারণে দীর্ঘদিন কারা ভোগের পর কারামুক্তী উপলক্ষে আনন্দঘন পরিবেশে শুভাকাঙ্খিদের পক্ষ থেকে খুলনা কারা গেট থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কারাগেট থেকে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল নিজস্ব বাড়ি পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রাজনৈতিক ও জুলুমের বিরুদ্ধে এবং মজলুমের স্বপক্ষের পরিবার থেকে বেড়ে ওঠা গাজী রেজাউল ইসলাম (বাবু) এ এলাকার প্রতিবাদী নাম। বড় ভাই গাজী ফিরোজ আলমকে গুম করে দিঘলিয়ার একটা সন্ত্রাসীর ধারক ও বাহক চক্র। এ ব্যাপারে দিঘলিয়া থানায় জিডিও করা হয়েছে। সন্তানহারা মা তার সন্তানের জন্য পথ চেয়ে বসে থাকতে থাকতে পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন। বাবাও সন্তানের শোকে অচল। সিরাজুল ইসলামের দ্বিতীয় পুত্র গাজী এনামুল হাচান মাসুম। তিনি স্থানীয় স্টার জুট মিলস এমপ্লয়িজ ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি। তৃতীয় পুত্র গাজী মনিরুল ইসলাম দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। এ গাজী রেজাউল ইসলাম বাবু ২০২৩ সালে প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার মাইনুল হত্যা মামলায় আসামি করা হয়। এখানেও ছিল আধিপত্যের দ্বন্দ্ব, রাজনৈতিক প্রভাব ও প্রতিপত্তি। ২০২৩ সালের ২৬ এপ্রিল গাজী রেজাউল ইসলাম বাবু জজ কোর্টে আত্মসমর্পণ করেন। দীর্ঘ দুই বছর পরে গত মঙ্গলবার জামিনে মুক্তি পেলে দিঘলিয়াবাসীর পক্ষ থেকে দুই শতাধিক মোটরসাইকেল বহর বাবু গাজীকে ফুলের মালা দিয়ে বরণ করে আনন্দ শোভাযাত্রা সহকারে এলাকায় ফেরে। বাবুর মেজো ভাই গাজী এনামুল হাসান মাসুম এ প্রতিবেদককে বলেন, আমাদের পরিবার রাজনৈতিক ও সামাজিক পরিবার। আমরা বারবার ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার বড় ভাই গাজী ফিরোজকে হারিয়েছি। আমার বড় ভাইকে গুম করা হয় এলাকার একটা স্বার্থান্বেষী মহলের দ্বারা। আমার ভাই গুম হওয়ার পর হাড়ে হাড়ে টের পেয়েছে এলাকার সাধারণ মানুষ। আমার ভাই জীবিত না মৃত কোন সন্ধান পাওয়া যায়নি আজও। আমার মা পৃথিবী ছেড়েছেন সন্তানহারা আকুতি নিয়ে এবং সন্তানের জন্য পিতা পথ চেয়ে বসে আছেন। আমি রাজনৈতিক কারণে বারবার কারা বরণ ও নির্যাতনের শিকার হয়েছি। অপরাধ একটাই আমার পিতা রাজনীতি করে মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের সেবা দিয়েছেন। সেই রক্ত আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে। আমরা মানুষের সেবা দিতে চাই। আমার পিতা গাজী সিরাজুল ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেননি আমাদেরকেও বলেছেন জীবন যাবে অন্যায়ের কাছে মাথা নত করবে না। সাধারণ মানুষের ভালোবাসা আমাদের প্রতি রয়েছে তার জ্বলন্ত প্রমাণ দেখেন আজকের এই সাধারণ মানুষের ভালোবাসা আমার ভাই গাজী রেজাউল ইসলামকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে যাচ্ছে। এই ভালোবাসার কাঙ্গাল আমরা। আমাদের এর চেয়ে বেশি কিছু চাইনা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park