1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে চার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনার দিঘলিয়া উপজেলায় নৌবাহিনীর বিশেষ অভিযানে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দিঘলিয়া থানা পুলিশও অংশ নেয়। এসময় নিজ নিজ বাড়ি থেকে মঞ্জু শিকদার, বেঞ্জির শিকদার, ফিরোজ সিকদার ও শামীম শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের আইনগত প্রক্রিয়ার জন্য দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় বাসিন্দারা নৌবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে টহল আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park