1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর নমিনী পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি

বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর নোমিনী পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় দিঘলিয়া ইউনিয়ন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সেক্রেটারি নাজিম উদ্দীন, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খুলনা-৪ আসনের সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ডাঃ হাবিবুল্লাহ ইমন, ইঞ্জিনিয়ার জোবায়ের হোসেন, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ মুশফিকুর রহমান, মাওঃ শহীদুল্লাহ্, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রকাশনা ও অফিস সেক্রেটারি মোঃ মুজাহিদুল ইসলাম, মোল্যা খলিলুর রহমান, মোঃ মুরাদ হোসেন, মোল্যা কামরুল ইসলাম প্রমুখ। এ সময় দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি দিঘলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা মুশফিকুর রহমানের নাম ঘোষনা করেন। পাশাপাশি ৫ টি ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থীকে পরিচয় করে দেন। প্রধান অতিথি এ সময় সকল ওয়ার্ড ইউপি সদস্য ও চেয়ারম্যান প্রার্থীকে সাথে নিয়ে দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কাজকে এগিয়ে নেওয়ার আহবান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park