
আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি,
খুলনা জেলার তেরোখাদা উপজেলার মল্লিকপুর গ্রামের আঃ মালেক শেখের পুত্র মোঃ গোলাম কিবরিয়া (৪৩) কে মোবাইলে নানাভাবে ব্লাকমেইল করে মোটা অংকের টাকা আদায়ের পায়তারা করছে বলে জানা গেছে। টাকা দিতে অস।বীকৃতি জানানোই তার বিরুদ্ধে বিভিন্ন আইডি ও মোবাইল নম্বর থেকে হুমকি ও কুৎসা ছড়ানো হচ্ছে।
তিনি তার জিডিতে উল্লেখ করেছেন, বিবাদী (১) সজীব চন্দ্র দাস (২৬) পিতা-সুকুমার চন্দ্র দাস গ্রাম সেনহাটি (পালপাড়া), থানা- দিঘলিয়া, জেলা-খুলনা গত ইং-০৪/১০/২০২৫ তারিখ বেলা সোয়া ৩ টার সময় দিঘলিয়া থানাধীন সেনহাটি গ্রামস্থ তার কর্মস্থল সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থানকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের Adri Ta নামক একটি ফেসবুক আইডি যার URL-https://www.facebook.com/share/17P 40k5HCd/ হতে বিবাদী তাকে মেসেজ করে তার নিকট টাকা দাবি করে। তখন তিনি মেসেজ প্রেরককে টাকা দিতে অস্বীকার করলে সে শিক্ষককে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে ইং-১৬/১০/২০২৫ তারিখ সন্ধ্যা ৬.১০ মিনিটের সময় সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবাদী Sen Hati নামক একটি ফেসবুক আইডি যার URL- https://www.facebo ok.com/share/1BH17mlim7/ হতে শিক্ষকের নামে বিভিন্ন প্রকার আপত্তিকর বার্তা পোস্ট করেছে এবং +916289539834 916289812494 whatsapp নাম্বারের মাধ্যমে ফোন করে টাকা দাবী করছে। ফলে পারিবারিক ও সামাজিক ভাবে উক্ত শিক্ষককে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। উল্লেখ্য যে, এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকায় উক্ত শিক্ষক বিষয়টির ব্যাপারে দিঘলিয়া থানায় সাধারাণ ডায়েরি করেছেন। পরবর্তীতে সকল তথ্য উপাত্ত জোগাড় করে মামলা দায়ের করবেন বলে উক্ত শিক্ষক এ প্রতিবেদককে জানান।।