1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

তেরখাদায় উপজেলা আজিজুল বারী হেলালের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

রিপোর্টার মোঃ সোহেল রানা তেরখাদা প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-৪ (তেরখাদা–রুপসা-দিঘলিয়া) আসনে বিএনপির রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী আজিজুল বারী হেলালের পক্ষে

শুক্রবার বিকেলে তেরখাদায় অনুষ্ঠিত হয়েছে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি।তেরখাদা উপজেলা সদরের কাটেংখা জয়সেনা ও তেরখাদা বাজার এলাকাজুড়ে বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। তারা জনসাধারণের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও রাজনৈতিক লক্ষ্য তুলে ধরেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, মোল্লা হুমায়ুন কবিরসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আজিজুল বারী হেলাল মাঠের একজন সংগ্রামী নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে তেরখাদায় নতুন করে রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। সেই লক্ষ্যেই আজিজুল বারী হেলালের পক্ষে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।নেতাকর্মীদের বিশ্বাস, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তেরখাদার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park