1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

তাবলীগের জোড় আমাদের সমাজে আত্মশুদ্ধি সহনশীলতা ও ঐক্যের বার্তা দেয় আজিজুল বারী হেলাল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা)

বিএনপির কেন্দ্রিয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন , ঐক্য , শান্তি ও আত্মশুদ্ধির অপর নাম তবলীগ। তিনি বলেন , তাবলীগের মূল উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর পথে ফেরানো এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব , শান্তি ও নৈতিকতার বন্ধন গড়ে তোলা।তিনি বলেন , তাবলীগের জোড় আমাদের সমাজে আত্মশুদ্ধি , সহনশীলতা ও ঐক্যের বার্তা দেয়।
তিনি বলেন , রাজনীতি , সমাজ কিংবা ধর্ম যে ক্ষেত্রেই হোক মানবতার জয়ই গুরুত্বপূর্ণ। তাবলীগের দাওয়াত ও আমল যদি আমাদের জীবনে বাস্তবায়িত হয় তাহলে সমাজে ন্যায় , শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।
তিনি দেশ , জাতি ও মানবতার কল্যাণে দোয়া করার জন্য সকলের প্রতি আহবান জানান। বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ২২ শে অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার কেন্দ্রিয় তাবলীগ মসজিদে ৬ ইউনিয়ন ব্যাপী তাবলীগী জোড়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক , জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু , উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী , উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু , সাবেক সদস্য সচিব এফ এম হাবিবর রহমান , বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা , শরীফ নাঈমুল হক , মোঃ বিল্লাল হোসেন , শেখ আজিজুর রহমান আজিবার , মোঃ ফেরদৌস মেম্বার, এস কে নাসির আহমেদ, মোঃ পলাশ শেখ ( মেম্বার ) , মোঃ লিটন , মোঃ সাইফুল ইসলাম মোড়ল , খাঁন গিয়াস উদ্দিন , মাওলানা মোঃ হাবিবুর রহমান , মোঃ বোরহান উদ্দিন আহমেদ , শেখ রাজু আহমেদ , মোঃ সোহাগ মুন্সী , মোঃ জামাল বিশ্বাস, মোঃ সাবু মোল্যা , মোঃ আলমগীর শেখ , হাফেজ মোঃ জাহিদুল ইসলাম , উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ আব্দুল লতিফ মোলা।
পরে কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল তেরখাদার কাচিকাটা গ্রামে মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন।
এ সময় তিনি মহিলাদের সুসংগঠিত করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park