1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

ডুমুরিয়া হাটে মৎস্য অভিযান, বিক্রিরত অবস্থায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

বাংলার চেতনা নিউজ।

সোমবার ১সেপ্টেম্বার বিকেলে ডুমুরিয়া হাটে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রির সময় এ অভিযান চালানো হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলম এবং অফিস সহকারী মোঃ সাইফুল্লাহ,
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হয়।
জব্দকৃত ৩০ কেজি আফ্রিকান মাগুর সাজিয়াড়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, মৎস্য রক্ষাও সংরক্ষণ আইন অনুযায়ী আফ্রিকান মাগুর মাছ চাষ, ক্রয়-বিক্রয়,পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। এ বিষয়ে বিভিন্ন হাটবাজারে সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে। আমরা এ বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রেখেছি। উপজেলা প্রশাসনের সহায়তায় আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park