1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনা মহানগরীর পূজাখোলা এলাকায় বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পঠিত

খুলনা থেকে স্টাফ রিপোর্টার ময়না আক্তার, বাংলার চেতনা নিউজ।

খুলনা মহানগরীর পূজাখোলা এলাকায় বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদের বিষক্রিয়ায় তারা মারা গেছেন। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় মহানগরীর পূজাখোলা এলাকার তোতা মিয়ার হোটেলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)।

এ ঘটনায় খালিশপুর দাসপাড়া এলাকার সনু নামে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে ওই ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে কয়েকজন মারাও যান। মারা গেলে পরিবারের সদস্যরা তাদের লাশ বাড়িতে নিয়ে যান।

এসআই আরও জানান, গুরুতর অসুস্থ সনুকে খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park