1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনা মহানগরীতে প্রতি মাসে টিসিবি পন্য পায় প্রায় ১ লাখ পরিবার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা জেলা ও মহানগর পর্যায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) পন্পেয়ে হতদরিদ্র পরিবারের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে। টিসিবি খুলনা আঞ্চলিক কর্যালয় সুত্রে জানা গেছে,খুলনা মহানগরীর ৩১ টা ওয়ার্ডে ১৭৬ জন ডিলার ও উপজেলা পর্যায়ে ৮৬ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২৬ হাজার পরিবারকে পন্য দেওয়া হয়। স্মার্ট কার্ডের মাধ্যমে কার্ডধারী পরিবারের সদস্যদের মালামাল দেওয়া হয়। প্রতিটা কার্ডধারী সদস্যকে ৫ কেজি চাল,২ কেজি চিনি,২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল দেওয়া হয়।

যার প্যাকেজ মুল্য ৫৪০ টাকা। প্রতিটা স্মার্ট কার্ডধারী সদস্য মাসে ১ বার এই পন্য ডিলারের কাছ থেকে ক্রয় করতে পারবে। তবে একাধিক ডিলারের সঙ্গে আলাপকালে তারা জানান,প্রতি মাসে আমাদের কিছু সমস্যায় পড়তে হয়। কারণ চালগুলো গোডাউন থেকে বের করে দেয়, সেখানে এক স্কেলে মাপ দিয়ে দেয় অথচ আমাদের শত শত বার মিটার করতে হলে সেক্ষেত্রে প্রতি মাসে কিছুটা কম হয়।

টিসিবি খুলনা আঞ্চলিক কার্যলায়ের অফিস সহকারী কাম কম্পিউটার (গুদাম কর্মকর্তা) মোঃ রাব্বি হোসেন বলেন,গত আগস্ট মাসে ৫৬ হাজার ১৭৪ জন স্মার্ট কার্ডধারী পরিবারকে টিসিবি পন্য দেওয়া হয়েছে। ডিলাররা আমাদের কাছ থেকে পন্য ক্রয় করে ৫১৫ টাকা,সেই পন্য স্মার্ট কার্ডধারীদের নিকট বিক্রি করবে ৫৪০ টাকা। এটাই সরকারি নিয়ম।

সার্বিক বিষয় টিসিবি খুলনা আঞ্চলিক কার্যলায়ের যুগ্ম পরিচালক মোঃ আনিছুর রহমান বলেন,টিসিবি পন্য প্রতি মাসে স্মার্ট কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়। তারমধ্যে চিনি ২ কেজি ভোজ্য তেল-২ লিটার,মশুর ডাল-২ কেজি ও খাদ্য অধিদপ্তরের-৫ কেজি করে চাল বিক্রয় করা হয়। এই সেবা প্রান্তিক পর্যায়ের লোকেরা পাচ্ছেন। বিতরণকৃত প্রতি কেজি চিনির ভোক্তা মুল্য ৭০ টাকা,ডালের মুল্য প্রতি কেজি ৬০ টাকা,ভোজ্য তেলের মুল্য প্রতি লিটার ১০০ টাকা ও চালের মুল্য প্রতি কেজব ৩০ টাকা যা বাজার দরের চেয়ে অনেক কম।এক্ষেত্রে ভোক্তাদের আর্থিক সাশ্রয় হচ্ছে। কম দরে পণ্য পেয়ে মানুষ অনেক খুশি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park