1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

খুলনা বটিয়াঘাটায় ভোক্তা অধিদপ্ততের অভিযান জরিমানা আদায়

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকেঃ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কর্তৃক (ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায়) বটিয়াঘাটায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন। গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপী অভিযান চালিয়ে উপজেলার আমিরপুর ইউনিয়নের বাইনতলা ঈদগাহ মোড়ে অবস্থিত মেসার্স আয়ান ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করেন।

একই দিনে সৈয়দের মোড়ে অবস্থিত তাজ ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে ওষুধ বিক্রি করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একই দিনে ঘোষ সুইটস প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং জিলাপি তৈরিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করার অপরাধে ৩ হাজার টাকাসক সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক বলেন, আমাদের এই অভিযান সমগ্র খুলনাতে অব্যাহৃত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park