1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনা বক্ষব্যাধি হাসপাতালে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত:

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পঠিত

মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।

: খুলনা মিরেরডাঙ্গা অবস্থিত খুলনা বক্ষব্যাধি হাসপাতালে ২১ শে জুলাই সোমবার বেলা ১২ টায় দৌলতপুর ফায়ার স্টেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দৌলতপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দৌলতপুর ফায়ার স্টেশনের সদস্যরা খুলনা বক্ষব্যাধি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ডাক্তার ও নার্সদের আগুন নেভানোর উপর মৌলিক মৌখিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন। আগুন লাগলে সর্বপ্রথম করণীয় এবং আগুন নেভানোর কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। কোথাও আগুন লাগলে ভেজা বস্তা বা কম্বল অথবা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে কিভাবে আগুন নেভানো হয় তা হাসপাতাল স্টাফদের হাতে কলমে দেখানো হয়।এ সময় আগুন লাগলে বা যদি কেউ আগুনে পুড়ে যায় তবে বিচলিত না হয়ে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন খুলনা বক্ষব্যাধি হাসপাতালের সুপার ডাঃ মুহাম্মদ এমরান হোসেন । তিনি বলেন যদি কেউ বার্ন হয় তবে প্রথমে সেখানে প্রচুর পানি দিতে হবে এবং প্রচুর মিনারেল ,ভিটামিন সি ,হাই প্রোটিন খাবার খেতে হবে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক ও ব্যথার ওষুধ খেতে হবে। এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মাইক্রোবায়োলজিষ্ট মামুন হাসান, হাসপাতালের প্রধান সহকারী এইচ এম শামীম আহসান, হিসাব রক্ষক হারুন অর রশিদ, স্টোর কিপার হারুন অর রশিদ সহ হাসপাতালে কর্মরত চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park