1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনা প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার দাফন সম্পন্ন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭১ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

 

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার (২১ জুন) বাদ জোহর তার দ্বিতীয় নামাজে জানাজা খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষগাতী সুতীরকূল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে । মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও জানাজায় উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক মো. এনামুল হক , সময়ে খবর পত্রিকার সম্পাদক ও এখন সময় টিভির ব্যুরো সহ খুলনায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, চ্যানেল 24 ঢাকা অফিসের আউটপুট এডিটর কাইয়ুম তুহিন, যুগ্ম বার্তা সম্পাদক তামিম রহমান, নাদিম হোসেন, ন্যাশনাল ডেক্স ইনচার্জ মনিরুল ইসলাম, সহযোগী সম্পাদক হকিকত জাহান হকি, খুলনা মেট্রোপলিটন পুলিশের (ডিসি নর্থ) আবুল বাশার মো. আতিকুর রহমান, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ, মীর আতাহার আলী, দিঘলিয়া থানা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা নাজমুল হক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সাজ্জাদ বাবলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুশফিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোলাম রসুল খান, মোল্লা নাজমুল হক, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, আসমা সারোয়ার খান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, দিঘালিয়া এম এ মসজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম সহ এলাকার বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জানাজা পরিচালনা করেন হাফেজ মাওলানা রিয়াজুর ইসলাম। উল্লেখ্য শুক্রবার (২০ জুন) নিজ বাসায় অবস্থানকালে বু‌কে ব্যাথা অনুভূত হওয়ার পর রাত ৯ টার দি‌কে তা‌কে খুলনা সি‌টি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক রাত পৌ‌নে ১০ টার দি‌কে তা‌কে মৃত ঘোষণা করেন। সাংবা‌দিক মামুন রেজার প্রথম নামা‌জের জানাজা শুক্রবার রাত সোয়া ১২ টায় জা‌তিসংঘ শিশুপা‌র্কের পা‌শে আল হেরা জা‌মে মসজিদের সাম‌নে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ খুলনা প্রেসক্লাবে নেয়ার পর সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয় । মরহুমের রুহের মাগফিরাত কামনায় এবং পরিবারের শোক সহ্য করার শক্তি কামনা করে
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজন ও শুভানুধ্যায়ী। আগামী বুধবার (২৫ জুন) খুলনা প্রেসক্লাবে মরহুমের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শোক বিবৃতিতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপন, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, মোঃ মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম-২ মো: রুবেল।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park