1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনা দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় গুলি করে যুবকে হত্যা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি,বাংলার চেতনা নিউজ খুলনা।

খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা ৩নং ওয়ার্ডে তানভীর হাসান শুভ (২৯) নামের এক যুবককে থাই জানালার ফাঁক দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

আত্মীয় সূত্রে জানা যায়, তানভীর নিজ বাড়িতে তার ব্যক্তিগত রুমে রাতে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে তার পরিবারের লোকজন শব্দ শুনে তার রুমে যায়। প্রাথমিক ধারণা করেন কানের হেডফোনের কারনেই তার যখম হয়েছে। কিন্তু তৎক্ষণিক গুলির তিনটা খোসা পায় তার পরিবারের লোকজন। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভোর চারটার দিকে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুলি লেগেছে বলেন এবং ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে খুলনা সিটি মেডিকেল কলেজ এ নেওয়ার প্রস্তুতির সময় আনুমানিক সাড়ে ৬ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বর্তমানে লাশ খুমেক মর্গে রয়েছে।
জানা যায়, তানভীর হাসান শুভ দীর্ঘদিন যাবত একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park