1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনা জেলখানায় বন্দিদের জন্য গাঁজা সরবরাহ কালে দু’জন আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,বাংলার চেতনা নিউজ।

খুলনা জেল খানায় কারা বন্দী দের দেখতে গিয়ে গোপনে গাঁজা সরবরাহ করার সময় দু’জন দর্শনার্থীকে আটক করেছে কারা কতৃপক্ষ। তারা দুজন জিন্সের প্যান্টের সেলাইয়ের ফাকে গাঁজা কুচি কুচি করে সরবরাহ করার জন্য দর্শনার্থী সেজে জেল হাজতে প্রবেশ করেন। ঘটনাটি ঘটেছে ২৫ শে জুলাই শুক্রবার

বেলা ১১ টায় খুলনা জেল হাজতে। এসময় বটিয়াঘাটা উপজেলার লবণচরা পুটিমারী এলাকার তৈমুর আলীর পুত্র আলী আজগর (২৫) ও একই এলাকার মনিরুজ্জামান ফারুকের পুত্র রেজাউল মির্জা (২৪) কে আটক করেছে কারারক্ষী রুবেল ও শাহীনুর।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে দর্শনার্থী দু’জনকে ৩ মাস সাজা প্রদান করেন ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ। এসময় জেল সুপার নাসির উদ্দীন প্রধান,জেলার মনির হোসেন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park