1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনার সুরখালী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি কামাল ও সম্পাদক হাফিজ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও হাড্ডাহাড্ডি
লড়াইর মধ্যে দিয়ে শেষ হলো খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫। নির্বাচনে বিজয়ী হয়েছে সভাপতি পদে মোঃ রাশেদ কামাল। তার নিকটতম ছিলেন গোলাম মোস্তফা। সাধারণ সম্পাদক পদে মো: শেখ হাফিজুর রহমান (হাফিজ) নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপি সদস্য সচিব শেখ এনামুল হক। বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার বেলা ১০ টায় গাওঘরা মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি পদে মোঃ রাশেদ কামাল ২৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
সাধারণ সম্পাদক পদে মোঃ শেখ হাফিজুর রহমান ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। অন্যদিকে

সাংগঠনিক সম্পাদক পদে আজিজুর রহমান মোল্লা ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়। এসময় ভোট কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু,জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শেখ মোঃ তৈয়েবুর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ শামীম কবির, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন,

বিএনপি নেতা সুলতান মাহমুদ,উপজেলা বিএনপি’র দপ্তর মোঃ শেখ মাসুদুজ্জামান মাসুদ,শেখ ওয়াহিদুজ্জামান,
বিএনপি নেতা মোঃ আরিফুজ্জামান দুলু, সাংবাদিক নজরুল ইসলাম
সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে নব নির্বাচিত নেতৃবৃন্দদের বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনে দায়িত্বে থাকা উপজেলা বিএনপির আহবায়ক,সদস্য সচিব ও দপ্তর সম্পাদক উপস্থিত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park