1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনায় ৮ থানার ওসি রদবদল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা)বাংলার চেতনা নিউজ

খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেএমপি’র আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামকে বদলি করে খুলনা সদর থানায় পাঠানো হয়েছে। অপরদিকে খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুমকে পদায়ন করা হয়েছে লবণচরা থানায়।
হরিণটানা থানার দায়িত্বে থাকা শেখ খায়রুল বাশারকে বদলি করে আড়ংঘাটা থানায় প্রেরণ করা হয়েছে। এদিকে লবনচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে হরিণটানা থানায় এবং আড়ংঘাটা থানার দায়িত্বে থাকা মো. তুহিনুজ্জামানকে পদায়ন করা হয়েছে খানজাহান আলী থানায়।
খানজাহান আলী থানার ওসি কবির হোসেনকে বদলি করে সোনাডাঙ্গা মডেল থানার দায়িত্ব দেয়া হয়েছে। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলীকে খালিশপুর থানায় পাঠানো হয়েছে, আর খালিশপুর থানার ওসি মো. রফিক ইসলামকে বদলি করে দৌলতপুর থানায় নিয়োগ দেওয়া হয়েছে।
খুলনা মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ (মিডিয়া) জানান, নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দেবেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park