1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনায় ১৬টি ওয়ার্ডে নিজস্ব ব্যবস্থাপনায় ও ১৫টি ওয়ার্ডে ডিলারের মাধ্যমে ওএমএস কার্যক্রম চলছে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার—-বাংলার চেতনা নিউজ।

অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে চাল ও আটা সরবরাহের লক্ষ্যে সরকার পরিচালিত ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে চালু রয়েছে। এর মধ্যে ১৬টি ওয়ার্ডে খাদ্য অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় এবং বাকি ১৫টি ওয়ার্ডে ১৫ জন ডিলারের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২০২৪ সালের ৯ অক্টোবর জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের ভিত্তিতে খুলনার ৯৩ জন ডিলারের লাইসেন্স বাতিল ঘোষণা করে খাদ্য অধিদপ্তর। ডিলারদের দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া আগেই ২৯ অক্টোবর ২০২৪ তারিখে নতুন ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে ডিলার নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই অসন্তোষ দেখা দেয় ডিলারদের মধ্যে।


এই প্রেক্ষিতে মোঃ খালিদ হোসেন ও ইমান শেখ হাইকোর্টে একটি রিট পিটিশন (নং ১৩৫৭৫/২৪) দায়ের করেন। রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের দ্বৈত বেঞ্চ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেন। এই আদেশ দেশের সকল ওএমএস ডিলারের জন্য প্রযোজ্য বলে রিটে উল্লেখ করা হয়।

এছাড়া আরও ১৫ জন ডিলার পৃথক একটি রিট (নং ১৩৯০৯/২৪) দায়ের করেন, যার প্রেক্ষিতে মাননীয় বিচারপতি মোঃ আকরাম হোসাইন চৌধুরী ও কেএম রাশিদুজ্জামান রাজা তিন মাসের জন্য স্থগিতাদেশ জারি করেন। পরবর্তীতে সেই স্থগিতাদেশ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ানো হয় এবং সংশ্লিষ্ট ডিলারদের কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে, ২ জুন ২০২৫ তারিখে খালিদ হোসেন ও ইমান শেখ আরও একটি সুপ্রিম কোর্টে মতামত আবেদন (স্বারক নং ১৩.০১.০০০০.০০০.২৩০.৫৭.০০০২.২৪.২৪৬৩) দাখিল করেন। সংশ্লিষ্ট দুই ডিলারকে ওএমএস কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই। একইসঙ্গে সুপ্রিম কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) ও খুলনার জজ কোর্টের ড. মোঃ জাকির হোসেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরাবর অনুরূপ মতামত প্রদান করেন।

তবে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও, খালিদ হোসেন ও ইমান শেখ এখনো কার্যক্রম পরিচালনার অনুমতি পাননি। খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী বলেন, “মহানগরীর ১৬টি ওয়ার্ডে পরিদর্শকদের মাধ্যমে এবং ১৫টি ওয়ার্ডে ১৫ জন ডিলারের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে উল্লিখিত দুই ডিলারের বিষয়ে আদালতের রায়ের বিষয়ে আমার জানা নেই।এ প্রসঙ্গে ভুক্তভোগী ডিলার খালিদ হোসেন অভিযোগ করেন, জানাগেছে ১ জুলাই থেকে খুলনা খাদ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ৩১টি ওয়ার্ডে ওএমএসের চাল ও আটা চোরাই পথে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park