1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনায় গুলিবিদ্ধ হয়ে পা হারালেন যুবক,অমানবিক নির্যাতনের শিকার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পঠিত

( নিজস্ব প্রতিনিধি )বাংলার চেতনা নিউজ।

খুলনার তেরখাদা উপজেলারধানখালী আশ্রয়ণ প্রকল্পের যুবক সাব্বির হোসেন ভূঁইয়া (২৪) অপহরণের পর নির্মম নির্যাতনের শিকার হয়ে গুলিবিদ্ধ হয়েছেন।

ঢাকায় নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। চিকিৎসক দের চেষ্টায় প্রাণে বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি।বাঁচানো যায়নি তার বাম পা। চিকিৎসকরা বাধ্য হয়ে পা কেটে ফেলেন। এখন স্থায়ী ভাবে পঙ্গু হয়ে গেছেন সাব্বির।
ধানখালী আশ্রয়ণ প্রকল্পের ১ নম্বর ব্লকের ২ নম্বর ঘরের বাসিন্দা সাব্বির জীবিকা নির্বাহ করতেন হোটেলকর্মী হিসেবে।
খুলনার রেলিগেট এলাকার লেকভিউ হোটেল-এ দীর্ঘদিন কাজ করেছেন তিনি। তার বাবা শরিফুল ভূঁইয়া একজন ভ্যানচালক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সাব্বির।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে সাব্বিরের স্ত্রী ঋতু বেগম হোটেলে গিয়ে স্বামীর কাছে খরচের টাকা চাইতে গেলে হোটেল মালিকের ভাগ্নে তাকে নিয়ে আপত্তিকর প্রস্তাব দেয়।
এ ঘটনায় সাব্বিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে ক্ষুব্ধ হয়ে হোটেলের চাকরি ছেড়ে গ্রামের বাড়ি ফিরে আসেন তিনি।
গত ১৮ জুলাই সন্ধ্যায় ধানখালী ব্রিজের ওপর থেকে মুখ চেপে ধরে মোটরসাইকেলে তুলে নেওয়া হয় সাব্বিরকে।
পরিবারের অভিযোগ, তাকে খুলনার কালিবাড়ী এলাকার একটি ইটভাটায় নিয়ে গিয়ে হাত-পা ও মুখ বেঁধে বেধড়ক মারধর করা হয়।
একপর্যায়ে তার বাম পায়ে গুলি করে ফেলে নির্যাতন কারীরা। পরে এক্সিডেন্ট হয়েছে’ বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
দুই দিন পর পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে সাব্বিরকে আশঙ্কাজনক অবস্থায় পান। সেখান থেকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর অবশেষে তার বাম পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা।
সাব্বিরের বাবা শরিফুল ভূঁইয়া বলেন, “ছেলের যা অবস্থা হয়েছে, তাতে চোখে ঘুম নেই। সংসার চলত ওর উপার্জনে। এখন আমরা দিশেহারা।
এ ঘটনা ঘিরে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরণ হয়েছে বাগেরহাট জেলার মোল্লাহাট এলাকায়।
গুলি করা হয়েছে খুলনা সদর থানা এলাকায়। তাই মামলা করতে হবে সংশ্লিষ্ট থানায়। আমরা তদন্তে সহযোগিতা করব এবং যারা দায়ী, তাদের আইনের আওতায় আনা দরকার।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park