1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

আলোকিত তরুণ উৎসব-২০২৫, ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মো মামুন মোল্লা খুলনা

আগামী ১৮ অক্টোবর বিকাল ৩টায় খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত আলোকিত তরুণ উৎসব-২০১২৫, ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করতে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির বিষয়ে প্রেস ব্রিফিং করেছে সম্মিলিত শিক্ষার্থী পরিষদ খানজাহান আলী থানার নেতৃবৃন্দ। ১৬ অক্টোবর বৃহস্পতিবার আছরবাদ খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের প্রধান ফটকে এ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রস্তুতির বিষয়ে তুলে ধরেন সম্মিলিত শিক্ষার্থী পরিষদ খানজাহান আলী থানা শাখার সভাপতি ছাত্রনেতা সাইফুল্লাহ তাজিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন খানজাহান আলী থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সিয়াম হোসেন। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কমিটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এশিয়ান টেলিভিশনের ফুলতলা ও দিঘলিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল্লাহ তারেক। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষার্থী পরিষদ খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, খানজাহান আলী থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইশতিয়াক হোসেন বিপু, আটরা-গিলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন ইমন, জিএম মনজুরুল ইমাম, খানজাহান আলী থানা ছাত্রদলের সদস্য শেখ রাতুল, মোঃ জাহিদ খান, সম্মিলিত শিক্ষার্থী পরিষদ সদস্য ফারহান সাব্বির।
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ বলেন, আগামী ১৮ অক্টোবর শনিবার বিকাল ৩টায় শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গনে আলোকিত তরুণ উৎসব-২০১২৫, ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে । আমরা আশা করছি তরুণ যুব সমাজ ও জ্ঞান প্রেমি শিক্ষার্থীরা এই অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপভোগ করবেন। স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয় পর্যায়ে জ্ঞান উৎসব কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। অনুষ্ঠানের শেষে রাতে অনুষ্ঠিত হবে দেশের খ্যাতনামা ব্যান্ড শিরোনামহীন এর ওপেন কনসার্ট। জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা-৫ আসনের সংসদ পদপ্রার্থী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আসগর লবি। অনুষ্ঠানে উদ্বোধক অতিথি হিসাবে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন খানজাহান আলী থানা বিএনপি সভাপতি কাজী মিজানুর রহমান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park