1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

মোঃ সোহেল রানা বাংলার চেতনা নিউজ খুলনা।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ (রবিবার) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ করা হয়। দেশে যতগুলো আইন আছে তার মধ্যে তথ্য অধিকার আইন ছাড়া সমস্ত আইন’ই জনগণের উপর প্রয়োগ করা হয়। তথ্য অধিকার আইনের মাধ্যমে দেশের আপামর জনসাধারণ সরকারি দপ্তরগুলোর তথ্য চাইতে পারে, যার মাধ্যমে জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হয়। তথ্য অধিকার আইনের আওতায় চাওয়া তথ্যগুলো প্রদানে সরকারি দপ্তরগুলোকে তৎপর থাকতে হবে। মনে রাখতে হবে, আমরা যারা সরকারি দপ্তরে কাজ করে থাকি তারা সবসময় তথ্য প্রদান করতে বাধ্য। সরকারি প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার বিষয়ে তৎপর হলেই চলবে না, এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সক্রিয় হতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর। তথ্য অধিকার বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আব্দুল্লাহ-আল মামুন। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park