1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কাবিং করব, শান্তির বার্তা আনব” ডুমুরিয়া উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূলনীতি ও পদ্ধতিতে পরিচালিত শিশু, কিশোর ও যুবকদের জন্য স্কাউটিং একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবার জন্য স্কাউটিং। স্কাউটিং বিশ্বব্যাপী একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, শিক্ষামূলক শিশু-কিশোর যুব আন্দোলন। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে শিক্ষার পাশাপাশি সহ-পাঠক্রমিক কার্যাবলী হিসেবে অবসরকে আনন্দময় হিসেবে কাজে লাগিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এ আন্দোলনের মূল লক্ষ্য।
সমাজের মানুষের সেবার মাধ্যমে নিজেদের দক্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এ দেশের শিশু-কিশোর ও যুবদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার মহান দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস। অ্যাকটিভ সিটিজেন তৈরিতে বিশ^ স্কাউট সংস্থার মতো বাংলাদেশ স্কাউটসও কাজ করে যাচ্ছে। প্রতিদিন কারো না কারো উপকার করার থিমকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস এর প্রতিটি সদস্য নিয়মিত কাজ করছে।
বাংলাদেশ স্কাউটস, ডুমুরিয়া উপজেলার আয়োজনে বৃহস্পতিবার ২২মে সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা এন জিসি এন্ড এন সি কে মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে ২২/২৩ মে ২দিন ব্যাপী মাহাতাবু জলসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান,
প্রধান অতিথি: ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ আল আমিন,
বিশেষ অতিথি:ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন,অতিথি: ডুমুরিয়া এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন, উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল,
ডুমুরিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকা কনিকা আফছার, গাজী আব্দুস সালাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ রিয়াজুল ইসলাম, সামিউল হক, আব্দুল্লাহ আল‌ কবির,হক, আব্দুল্লাহ আল‌ কবির, দেবাশীষ,আষিশ,রিয়াজ‌ও আব্দুল্লাহ্ প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park