1. admin@banglarchetona.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আলমগীর হোসেন দীর্ঘদিন পর খুলনা মহানগর হকার্স ১১৬৯ ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে পিরোজপুর সদরের ইউএনও মামুনুর রশীদ-এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত খুলনা বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্যর উপর দুর্বৃত্তের হামলা, রক্তাক্ত অবস্থায় খুমেকে ভর্তি দিঘলিয়ায় বসতবাড়ি থেকে বন বিড়ালের ৪টি শাবক উদ্ধার করেছে আলোর মিছিল নেছারাবাদে ডিবি পুলিশের অভিযান,১.৫ কেজি গাঁজাসহ ‘সাপ ফারুক’সহ গ্রেপ্তার ৩: আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম, ব্যারেলে বেড়েছে ৯১ সেন্ট খুলনায় দরজা খুলতেই গুলি, ছেলেকে খুঁজতে এসে মাকে গুলিবিদ্ধ কথিত মডেলিংয়ের আড়ালে মাদক ব্যবসা, চট্টগ্রামে ১৬ হাজার ইয়াবাসহ আটক ৪

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত চোরা চালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১,৯৯,৬২০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিদেশী মদ আটক করা হয়েছে।

০৯ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি, তপসী স্থায়ী পোষ্ট এবং বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৭ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ১,৯৯,৬২০/-( এক লক্ষ নিরানব্বই হাজার ছয়শত বিশ) টাকা।

৯ আগস্ট রবিবার প্রেস ব্রিফিংয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরা চালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park