
নিজস্ব প্রতিনিধি নজরুল ইসলাম নবী।
খুলনা সদর থানাধীন ফরাজীপাড়া আকবর স্টোরের সামনে রবিবার ৯জুলাই সন্ধ্যার পর দুর্বৃত্তদের ছুরির আঘাতে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাশ মারাত্মক ভাবে জখম হয়েছে।
ভুক্তভোগী অনিন্দ্য কুমার দাস নিজে জানিয়েছেন, আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়া মাত্রই পাঁচ ছয় জন দুর্বৃত্তরা এসে এলোপাথাড়ি ভাবে ছুরি দিয়ে আঘাত করতে থাকে, পরবর্তীতে সে আত্মচিৎকার করলে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাত খনিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী আনন্দ কুমার দাস বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।।