1. admin@banglarchetona.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আলমগীর হোসেন দীর্ঘদিন পর খুলনা মহানগর হকার্স ১১৬৯ ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে পিরোজপুর সদরের ইউএনও মামুনুর রশীদ-এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত খুলনা বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্যর উপর দুর্বৃত্তের হামলা, রক্তাক্ত অবস্থায় খুমেকে ভর্তি দিঘলিয়ায় বসতবাড়ি থেকে বন বিড়ালের ৪টি শাবক উদ্ধার করেছে আলোর মিছিল নেছারাবাদে ডিবি পুলিশের অভিযান,১.৫ কেজি গাঁজাসহ ‘সাপ ফারুক’সহ গ্রেপ্তার ৩: আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম, ব্যারেলে বেড়েছে ৯১ সেন্ট খুলনায় দরজা খুলতেই গুলি, ছেলেকে খুঁজতে এসে মাকে গুলিবিদ্ধ কথিত মডেলিংয়ের আড়ালে মাদক ব্যবসা, চট্টগ্রামে ১৬ হাজার ইয়াবাসহ আটক ৪

খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

শেখ মাহতাব হোসেন।
রবিবার (০৯ আগস্ট)
খুলনা নগরীর তেলীগাতি এলাকায় পিকআপের ধাক্কায় বিষে ম্যালো (৬৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে নগরীর তেলিগাতী বাইপাস সড়কের কাঠমান্ডু রেস্টুরেন্টের পার্শ্ববর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের বাড়ি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা সোনাতলা ঘাটে।

এ ঘটনায় পুলিশ পিকআপ চালক মোঃ আনিসুল হক (২৭) ও ডেলিভারিম্যান হৃদয়কে (২৯) আটক করেছে। ঘটনাস্থল থেকে পিকআপটিও জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আড়ংঘাটা বাইপাস মৎস্য আড়ৎ থেকে মাছের টিপ নিয়ে ওই ভ্যান চালক আফিল গেটের দিকে যাচ্ছিল। এ সময় পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ (ঢাকা মেট্রো অ-১১৩৭৬৫) বাগেরহাটের মোড়লগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে ওই দুই যানের মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

আটককৃত পিকআপ চালক মোঃ আনিসুল হকের বাড়ি নীলফামারি জেলার কিশোরগঞ্জে। তার পিতার নাম মোঃ আমিনুর রহমান। ডেলিভারিম্যান হৃদয়ের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।

আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এস আই সঞ্জীব বিশ্বাস জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park