1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মিরপুর মাজারে বিকলাঙ্গ পাগলের মৃত্যুর রহস্য : চরম বর্বরোচিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫০ বার পঠিত

বিশেষ প্রতিবেদন : একজন জীবন্ত মানুষ’কে ময়লার ঝুড়িতে করে ফেলে দেওয়া হলো রাস্তার পাশের ডাস্টবিনে, চলন্ত ট্রাকের চাকায় কুকুরের মতো পিষ্ট হয় মানুষটির মাথা; মুহূর্তেই নির্মম মৃত্যু ঘটে অঙ্গহীন অসহায় মানুষটির সেইসাথে মৃত্যু ঘটলো মানবতার দেবতা সভ্যতার…

মৃত্যুর সময় অসুস্থতায় কাতর বিকলাঙ্গ লোকটির বাঁচার যে আকুতি হয়তো এই পৃথিবীর কেউ শুনতে পায়নি, নিরবে চলে গেলেন মানবতার মুখে লাথি মেরে…

রাজধানী’র মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী (রহঃ) মাজার শরীফে অজ্ঞাতনামা বিকলাঙ্গ এক পাগলের মৃত্যুর রহস্য উন্মোচন করতে গিয়ে বেরিয়ে এলো এমন অমানবিক চরম বর্বরোচিত অবর্ণনীয় একটি ঘটনা। নিষ্ঠুর, নির্মম, বর্বরোচিত ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টায় মরিয়া অপরাধী চক্রের সদস্যরা।

মাজার শরীফের একজন প্রবীণ ব্যক্তি বলেন, অজ্ঞাতনামা অসুস্থ পাগল লোকটি দীর্ঘদিন যাবত এই মাজার প্রাঙ্গণে ছিলেন। প্রথমদিকে পুকুর ঘাটের কাছে শুয়ে থাকতেন। লোকটির একটি পা ছিলোনা, হাত দুটিও ছিলো অকেজো। কোথাও যেতে পারতেন না। নোংরা দুর্গন্ধ পোশাক বিধায় কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তা কর্মীরা পাগলকে উপরের (পূর্ব) গেটের বাইরে ফেলে রাখেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত সেখানেই পড়ে ছিলো বিকলাঙ্গ পাগল লোকটি।

ঘটনার দিন- ১৪ জুন-২০২৫ (শনিবার) নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন মিলে অসুস্থ অঙ্গহীন পাগলকে ময়লা ফেলার ঝুড়িতে করে মাজার রোডের পাশের ডাস্টবিনে ফেলে দিয়ে আসেন এবং সেখানেই পাগলটির মর্মান্তিক মৃত্যু ঘটে।

এই ঘটনায় এলাকাবাসী প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। শাহ আলী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় লাশটি দাফন সম্পূর্ণ করা হয়।

এমন একটি জঘন্য ঘটনায় প্রশাসন যেনো নিরব দর্শকের মতো এখনো মুখে কুলুপ এটে বসে আছেন। আসামিদের গ্রেফতারের নেই কোন অগ্রগতি, তদন্তের নামে করছেন কেবলমাত্র কালক্ষেপন।

স্থানীয় এক ব্যক্তি বলেন, এই মৃত্যু কোন সাধারণ মৃত্যু নয়, ইহা পরোক্ষ হত্যার সামিল। এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার চাই। ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

হযরত শাহ আলী মাজার’টি ওয়াকফ সম্পত্তি। ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে দান করা সম্পত্তি সাধারণত ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয় এবং এর থেকে প্রাপ্ত আয় জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হওয়ার বিধান থাকলেও দীর্ঘদিন যাবত চলছে কর্মচারী ও স্থানীয় প্রভাবশালীদের লুটে খাওয়ার প্রতিযোগিতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park