1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

ফুলবাড়ীতে ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ কর্তৃক সকল নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।।

দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের কথিত ‘অবৈধ নিয়োগ একচেটিয়া দখলদারিত্ব বাতিলের দাবিতে দিনাজপুরের ফুলবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৬ অক্টোবর (সোমবার) সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত এক ঘন্টাব্যাপী ফুলবাড়ী ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিশোধ ব্যানারে।
বক্তারা ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে অবৈধ নিয়োগ দিয়েছে। এই অবৈধ নিয়োগ গুলো অবিলম্বে বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান। বক্তার অভিযোগ করেন এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ২০১৭ সাল থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন পদে অবৈধ নিয়োগ দিয়েছেন। এতে বিভিন্ন জেলার প্রার্থীদের বঞ্চিত করে একটি নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। নিয়োগ প্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন তারা পেশাদার সেবাদিতে অক্ষম। বক্তার অবিলম্বে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধ নিয়োগ বাতিল করে সারাদেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ করার জোর দাবি জানান। বক্তারা হুশিয়ার দেন, কথিত ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের এবং তার নিয়োগ দেওয়া অযোগ্য কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করা না হলে গ্রাহকেরা ধীরে ধীরে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিবে।
এ বিষয়ে ফুলবাড়ী শাখা ইসলামী ব্যাংক ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন এর কাছ থেকে জানতে চাইলে তিনি মানববন্ধনের বিষয়ে কোনো কিছু জানেন না বা কিছু বলতে রাজি নন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park