1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কবিতা ঃ মানবতা!

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

কবিতা ঃ মানবতা!

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

মানবতা তোমায় শুনছি আজকে
বিশ্বে নতুন সুরে,
আওয়াজ উঠছে ‘আমাজন’ থেকে
আটলান্টিক উর্মির তরে!

বাংলাদেশের গনহত্যায়
পাইনি তোমার দেখা,
ইউক্রেনে যুদ্ধে আজ
তোমার নামটা প্রথম শেখা!

দেখি না তোমায় ‘ফিলিস্তিনে’
রোজ মরে যখন শিশু,
‘মানবতা’ তোমায় নেয় কি কেড়ে
ঈশ্বর নামের যীশু?

কোথা ছিলে পনের বছর
‘সাদ্দামের’ হলো ফাঁসি,
৩০ লক্ষ প্রাণ গেলো বাংলায়
দিলে না একটা কাশি !

ইরাকে যখন ফেলেছে বোমা
শত হায়ানা মিলে,
পনেরো লক্ষ প্রাণ গেলো
পালালে কি ‘আমাজন’ বিলে ?

ভিয়েতনামের গনহত্যায়
বিশ বছর কই ছিলে,
পালালে কি লেজ গুটিয়ে
আটলান্টিক নামক ঝিলে?

কোরিয়া কম্বোডিয়ার গন হত্যায়
জীবন দিলো বিশ লাখ,
শরনার্থী হতে জীবন দিলো
আড়াই লাখের এক ঝাঁক !

আফগানিস্তানের বিশ বছরে
জীবন দিলো শত,
“মানবতা” তোমার এক চোখা নীতি
বর্ননা করবো কত?

ফিলিস্তিনের দু’একটা রকেট
পড়লো ইহুদির গায়,
এই ‘জেলেন্সকি’ ছুটে গেলেন ইসরায়েল
“হে বিশ্ব মরছে দেখো, আমার স্বজাতি ভায় ! ”

ইউক্রেনে আজ মার্কিন চীৎকার মানবতা বিপন্ন বলে
তুমি অশ্লীল, কদাকার, ঘৃণ্য,
তুমি নিরপেক্ষ নও, একচোখা হে “মানবতা’
তোমার উপস্হিতি, আচরণ বড় জঘন্য !!

হিরোশিমা আর নাগাসাকিতে
তোমাকে পাই নাই,
সোয়া দুই লাখ মানুষ মরলো
কোথায় ছিলে ভাই ! ?

ক্যাপশন ঃ
নাগাসাকিতে বোমা!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park