1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পূবালী ব্যাংক মীরেরডাঙ্গা শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ‎মীরেরডাঙ্গা পূবালী ব্যাংক পিএলসি শাখার ম্যানেজার আনন্দ মোহন সাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ সেখ।
পূর্বালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার প্রতিমা মুখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার শেখ আবু শামীম। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি জুনিয়ার অফিসার জাহিদুল ইসলাম, ইয়াসিন আরা আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিএম শাহিনুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে মীরেরডাঙ্গা পূর্বালী ব্যাংক পিএলসি শাখার ম্যানেজার আনন্দ মোহন সাহা বলেন, পূবালী ব্যাংক শুরু থেকেই বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা রাখছে। আধুনিক এই যুগে অন্যান্য গ্রাহকদের পাশাপাশি দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমাদের ডিজিটাল সেবার আওতায় আনার লক্ষে একযোগে কাজ করে যাচ্ছে পূবালী ব্যাংক। ‎তারই ধারাবাহিকতায় এই ব্যাংকিং ক্যাম্পেইনের আয়োজন করা। তিনি বলেন আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া এবং বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ব্যাংকিং সুবিধা তুলে ধরার জন্য শিক্ষার্থীদের মাঝে আমাদের এ কার্যক্রম। ‎এছাড়াও শিক্ষার্থীরা পূবালী ব্যাংক পিএলসির মাধ্যমে কিভাবে ডিপোজিট ও স্কুল ব্যাংকিং করবেন, জীবনে চলার পথে ডিপোজিট ও স্কুল ব্যাংকিং কি কি উপকারে আসবে এবং জীবনে চলার পথ কতটা সহজ হয়ে যাবে এসব বিষয়ে আলোচনা করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park