1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কবিতা ঃ এতিম !

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

কবিতা ঃ এতিম !

কলমে ঃ মোহাম্মদ ইসলাম।

যে ছেলেটা কাগজ কুড়ায়
দিও না তাকে গালি, লাথি,
যে মেয়েটা ঘরের কাজে
মার হয় রোজ সাথী ।

যাকে তুমি টোকাই বলো
মা বাপ হারা, রোডে ঘুমায়,
আদর করার নাই তার কেহ
নিজ কুকুরটার আদর সে পায় !

তুমি আমি খুঁজি না তাঁকে
তার কুকুরটা খোঁজে তাঁকে,
রাতে দু’জন ঘুমায় একসাথ
দুর্বার পরে রেলের বাঁকে !

যে ছেলেটা গরু চরায়
তুমি আমি রাখাল বলি,
চড়থাপ্পড় দিও না গালি
ডাকে না কেউ খেলতে “হোলি” !

ঈদ পূজায় নাই কাপড় তার
পায় না খেতে পোলাও সেমাই,
ওরা হচ্ছে এ বিশ্বের
সারাজীবনের দুঃখী ‘নিমাই’ !

অনাথ এতিম মা বাপ হারা
আদর সোহাগ পায় না তারা,
কিল চড় তার নিত্য সাথী
বেঁচে থেকে-ও জ্যান্ত মরা !!

ভাল না লাগে, আদর না করো
কোন অপমান করোনা তাকে,
এ অবস্হায় দায়ী না নিজে
স্বয়ং বিধাতা করেন যাকে !

ক্যাপশন ঃ

অভাগা এতিমের ছবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park