1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনায় ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পঠিত

৷৷৷৷৷  খুলনা ব্যুরো প্রধান বাংলার চেতনা নিউজ।৷৷৷৷

খুলনা মহানগরীর ৩১ নং ওয়ার্ডে বান্দাবাজার ফেদু রহমান সড়কে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ ২৭ আগষ্ট সোমবার সকাল ৯.৩০ ঘটিকা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানে অংশ নিয়ে খুলনা ৩১ নং ওয়ার্ডের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সংস্থার পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক পরিবার যদি নিজ নিজ আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে, তবে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে যাবে।”এসময় ব্র্যাকের প্রতিনিধি জনাব আকাশ মাহামুদ (হৃদয়) অফিসার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প তিনি বলেন এ কর্মসূচির মাধ্যমে আমরা এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি, উঠান ও আশপাশের স্থান পরিষ্কার রাখাতে অনুরোধ করেছি যাতে পানি জমতে না পারে সেটা সম্পর্কে সচেতন করেছি এবং ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ চিহ্নিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় এলাকায় লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের পক্ষ থেকে আরও জানানো হয়, জনসচেতনতা সৃষ্টি ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park