1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ভারতের রাষ্ট্রপতি দুই দিনের পশ্চিমবঙ্গ সফর করলেন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ বাংলার চেতনা নিউজ।

আজ ১লা আগস্ট শুক্রবার, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দিনের পশ্চিমবঙ্গ সফর করলেন, ৩০ শে জুলাই ও ৩১ শে জুলাই। ৩০ শে জুলাই ঠিক দুপুর দুটোয় কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন,
বিকেল তিনটে নাগাদ এ আই আই এম এস কল্যাণী অডিটরিয়ামে পৌঁছান, বিকেল তিনটে চল্লিশ থেকে চারটে ত্রিশ পর্যন্ত এ আই আই এম এস ‌এ সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় এবং তাহাকে সম্মানিত করেন। বিকেল পাঁচটা পনেরো নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে, 5:50 থেকে সন্ধে ছটা ত্রিশ পর্যন্ত দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান এবং সেখানে পুজো দেন। সেখান থেকে ফিরে তিনি রাজভবনে রাত্রিযাপন করেন।

অখিল ভারতীয় আয়ুবিজ্ঞান সংস্থান কল্যাণীর প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত হয়েছিলেন কলকাতা এমস হসপিটাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল ড: সি ভি আনন্দ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রতাপ রো গণপাত্র যাদব, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রমন্ত্রী শান্তনু ঠাকুর ও সংস্থার ভারপ্রাপ্ত ডিরেক্টর ডাক্তার রামজি সিং।
এই অনুষ্ঠানে ৪৮ জনকে সম্বর্ধিত করা হয়, প্রথম ডাক্তারি পাস করা ছাত্র-ছাত্রীদের, আগামী দিনে চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা ও রোগীদের নানান ভাবে উপকৃত করার জন্য এমস এগিয়ে যাবে এই বার্তা দেন, এবং যাতে সাধারণ মানুষের পরিষেবা আরো ভালো দেওয়া যায় তাহাও উল্লেখ করেন ডিরেক্টর সিংজি। ডাক্তারি ছাত্রছাত্রীদের উৎসাহ দিতেই এই সম্বর্ধনার আয়োজন।এরপর দক্ষিণেশ্বরে এসে কালী মন্দিরে পুজো দেন ও মায়ের কাছে প্রার্থনা করেন, করা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পুজো সারেন, এখান থেকেই তিনি রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন ও রাজভবনে রাত্রিযাপন করেন।

৩১ শে জুলাই, সকাল দশটা থেকে দশটা চল্লিশ পর্যন্ত রাজভবনে থাকেন আলোচনার জন্য,এগারোটা পাঁচ নাগাদ কলকাতা বিমানবন্দের উদ্দেশ্যে রওনা হন এবং 11:15 তিনি বিমানবন্দর ছেড়ে যান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park