1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

জামায়াতের ফেলনা গ্রাম ইউনিটের বিশাল ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২০৪ বার পঠিত

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেলনা গ্রাম ইউনিট প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফেলনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি মু. সাহাব উদ্দিন। ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চৌদ্দগ্রাম থানা মসজিদের সাবেক খতিব সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম। বিশিষ্ট উপস্থাপক মোঃ ইমাম হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী মু. বেলাল হোসাইন, কুমিল্লা বারের আইনজীবী সাইফুদ্দিন মজুমদার, নগদ হাট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইস্রাফিল মোল্লা, উপজেলা শিবির সভাপতি মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ বাবর মোল্লা, হাফেজ মর্তুজা মজুমদার, ছাত্রনেতা মোঃ আতিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শ সমাজ গঠনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। ইসলামী আন্দোলন সকলের সমর্থন করা উচিত। এতে করে হিংসা বিদ্বেষ দূরীভুত হবে। অনুষ্ঠানে বক্তারা বিগত দিনে ফেলনা গ্রামে আওয়ামী ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের সমালোচনা করেন এবং আগামী দিনে একটি ন্যায় নিরাপদ ও আদর্শ সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park