1. admin@banglarchetona.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোরেলগঞ্জ হতে ৯ হাজার ৭৩০ পিচ ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি, পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ মশিউর রহমানের মাদকবিরোধী অবস্থান নেওয়ায় হামলার অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় জিডি গরমে শিক্ষার্থীদের কষ্টের কথা জানতে পেরে স্কুলে ফ্যান দিলেন বিএনপি নেতা আমিন আহম্মেদ খুলনার টুটপাড়ায় নেশাগ্রস্ত রিকশাচালকের হামলা, স্ত্রী-ছেলেমেয়েসহ আহত ৩ ‎ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাৎ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বি কোম্পানি’র সতর্কবার্তা নগরজুড়ে ‘বি’ কম্পানির / (নবাব) এর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ, প্রতারকদের টাকা না দেওয়ার আহ্বান ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মেধা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফুলতলা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত

‎ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাৎ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান

‎খুলনার ফুলতলার ডাউকোনা ময়না বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াছিন সরদার ও সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী। গতকাল শনিবার ৮ই আগস্ট সকাল ১১টায় ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বিদ্যালয়ের পক্ষে মো. শহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ডাউকোনা ময়না বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানে বর্তমানে ২৭জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
‎তিনি আরো জানান, ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াছিন সরদার ও সদস্য মিজানুর রহমানের বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে বিভিন্ন সময়ে শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে জনপ্রতি ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অর্থ নেওয়া হলেও প্রতিষ্ঠানের দৃশ্যমান উন্নয়ন হয়নি।
‎লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি বিদ্যালয়টি সরকারি করণের কথা বলে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য আবারও বড় অঙ্কের টাকা দাবি করছেন। এ ছাড়া কয়েকজনের কাছ থেকে টাকা গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় শিক্ষক-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। ‎এ বিষয়ে শিক্ষক ও কর্মচারীরা যৌথভাবে গত ২ আগস্ট দুর্নীতি দমন কমিশনের খুলনা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এ তথ্য সাংবাদ সম্মেলনে জানানো হয়। বক্তারা অভিযোগ গুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যালয়টি যাতে সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত পরিবেশে পরিচালিত হয়, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। ‎এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াছিন সরদারের বক্তব্য জানতে তার মুঠোফোন বন্ধ থাকায় এবং সদস্য মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park