1. admin@banglarchetona.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোরেলগঞ্জ হতে ৯ হাজার ৭৩০ পিচ ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি, পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ মশিউর রহমানের মাদকবিরোধী অবস্থান নেওয়ায় হামলার অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় জিডি গরমে শিক্ষার্থীদের কষ্টের কথা জানতে পেরে স্কুলে ফ্যান দিলেন বিএনপি নেতা আমিন আহম্মেদ খুলনার টুটপাড়ায় নেশাগ্রস্ত রিকশাচালকের হামলা, স্ত্রী-ছেলেমেয়েসহ আহত ৩ ‎ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাৎ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বি কোম্পানি’র সতর্কবার্তা নগরজুড়ে ‘বি’ কম্পানির / (নবাব) এর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ, প্রতারকদের টাকা না দেওয়ার আহ্বান ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মেধা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফুলতলা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত

বাগেরহাটের মোরেলগঞ্জ হতে ৯ হাজার ৭৩০ পিচ ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

বাগেরহাটের মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯,৭৩০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি। মাদকের বিরুদ্ধে *”জিরো টলারেন্স” নীতিতে* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৯ই আগস্ট ২০২৬ ইং তারিখ, রাত ০৪:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৯,৭৩০ (নয় হাজার সাতশত ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি হলেন, *১। মোঃ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭),* পিতা: রতন হাওলাদার, সাং: বেতমোর (রাজপাড়া), থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর। অভিযানকালে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৯,৭৩০ (নয় হাজার সাতশত ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, কক্সবাজারের টেকনাফ থানা ও ডিএমপির যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে তিনটি মাদক মামলার তথ্য রয়েছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park