1. admin@banglarchetona.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি, পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ মশিউর রহমানের মাদকবিরোধী অবস্থান নেওয়ায় হামলার অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় জিডি গরমে শিক্ষার্থীদের কষ্টের কথা জানতে পেরে স্কুলে ফ্যান দিলেন বিএনপি নেতা আমিন আহম্মেদ খুলনার টুটপাড়ায় নেশাগ্রস্ত রিকশাচালকের হামলা, স্ত্রী-ছেলেমেয়েসহ আহত ৩ ‎ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাৎ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বি কোম্পানি’র সতর্কবার্তা নগরজুড়ে ‘বি’ কম্পানির / (নবাব) এর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ, প্রতারকদের টাকা না দেওয়ার আহ্বান ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মেধা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফুলতলা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত উপকূলের ‘মহৌষধ’ ও অর্থকরী সম্ভাবনা: সুন্দরবনের কেওড়া ফলের আমূল সমাচার

খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

খুলনা প্রতিনিধি:খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার সময় হাদিস পার্ক আঙ্গিনা ভবনের ৪র্থ তলায় সংগঠনের কার্যালয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মহিদুল ইসলাম শাহীন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী।

সভায় প্রেসক্লাবের শৃঙ্খলা, নিয়ম-নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে কয়েকজন সদস্যকে বহিষ্কারের পর সৃষ্ট শূন্যপদে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বহিষ্কারের পর নতুন সদস্য নিয়োগের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করে। এতে ৫০টির অধিক সদস্য ফরম জমা পড়ে। জমাকৃত ফরমগুলো যাচাই-বাছাইয়ের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের নির্দেশনায় মহিদুল ইসলাম শাহীন ও নজরুল ইসলাম নবীনের নেতৃত্বে ৯ সদস্যর একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়।

কমিটি সকল আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে ১১ জনকে নতুন সদস্য হিসেবে চূড়ান্ত ভাবে মনোনীত করে। মতবিনিময় সভায় বক্তারা বলেন, খুলনা মফস্বল প্রেসক্লাব একটি পেশাজীবী সাংবাদিকদের মর্যাদাপূর্ণ সংগঠন। এখানে কোনো অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ বরদাস্ত করা হবে না। ক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় নতুন সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন
সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম,মফিজুর রহমান টুকু, সহ-সভাপতি বরুন কান্তি মন্ডল,মোঃ কামরুল ইসলাম,
মীর ফারুক হোসেন,মিসেস মারুফা বেগম,অমলেন্দু বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহম্মদ,মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মনজুর আলম, মোঃ রিপন হোসেন,কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু,আলী ইমরাজ জুয়েল,

সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু,প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা,আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু,

মহিলা সম্পাদিকা ইরানী পারভীন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়,ধর্ম বিষয়ক সম্পাদক নিত্যানন্দ মহলদার,নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ আতিকুল গোলদার,বাবু অধিকারী,মোঃ আল আমিন, অলি আমিন হক,মোঃ শাওন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park