1. admin@banglarchetona.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোরেলগঞ্জ হতে ৯ হাজার ৭৩০ পিচ ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি, পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ মশিউর রহমানের মাদকবিরোধী অবস্থান নেওয়ায় হামলার অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় জিডি গরমে শিক্ষার্থীদের কষ্টের কথা জানতে পেরে স্কুলে ফ্যান দিলেন বিএনপি নেতা আমিন আহম্মেদ খুলনার টুটপাড়ায় নেশাগ্রস্ত রিকশাচালকের হামলা, স্ত্রী-ছেলেমেয়েসহ আহত ৩ ‎ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাৎ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বি কোম্পানি’র সতর্কবার্তা নগরজুড়ে ‘বি’ কম্পানির / (নবাব) এর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ, প্রতারকদের টাকা না দেওয়ার আহ্বান ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মেধা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফুলতলা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত

খুলনায় ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনা নগরের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের খোকন মিয়ার ছেলে নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মো. শফিকের মেয়ে মারিয়াম (২০) এবং আয়শা, যিনি আব্দুল্লার স্ত্রী।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য সদর কোম্পানির একটি আভিযানিক দল মোতায়েন করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

র‌্যাবের দাবি, গণনা করে তাদের কাছ থেকে মোট ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা মাদকদ্রব্যের সঙ্গে জড়িত। তবে তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

র‌্যাব-৬ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে উদ্ধার হওয়া ইয়াবাসহ তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park