1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মির্জা মহল, খুলনার দৌলতপুরের ঐতিহ্যবাহী বাড়ি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

,লেখক ও তথ্য সঃগ্রহ শাকিল শরিফ

মির্জা মহল, খুলনার দৌলতপুরের ঐতিহ্যবাহী বাড়ি যেবাড়ি একসময় ছিল একটি পরিবারের প্রাণকেন্দ্র, এখন তার শতবর্ষ পূর্তি উপলক্ষে নানা আয়োজন চলছে।এই অনুষ্ঠানে মির্জাপরিবার এবং মির্জাপরিবারের ইতিহাসকে স্মরণ করা হচ্ছে, তবে এই আনন্দের সঙ্গে রয়েছে এক বেদনা—যে বাড়িতে একসময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা,হাসি-ঠাট্টায় মুখরিত ছিল, সে বাড়ি আজ একাকী পড়ে রয়েছে, এবং অনেক প্রিয় মুখ আজ আর আমাদের মাঝে নেই।

অত্যন্ত মায়াময়ভাবে স্মরণ করছি প্রয়াত সদস্যদের—আমার নানা,নানি,মামারা ,খালারা ,মা, সহ যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা একসময়ে মির্জা মহলে বাস করতেন এবং তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল এই বাড়ি। “যে বাড়িতে ছেলেবেলার সময়টায় হাসি কান্নায় আনন্দে কাটিয়েছে।সেই বাড়ির ১০০ বছর পূর্তি অনুষ্ঠান আগামী ২৫,২৬,২৭ ডিসেম্বর ২০২৪ হতে চলেছে কিন্তু তারা এ অনুষ্ঠানের কথা জানবে না,” এই ভাবনায় আমাকে বা আমাদের কে এক অমোঘ বেদনায় ডুবিয়ে দিয়েছে।

মির্জা মহল এখন তার ঐতিহ্য ফিরিয়ে পেতে পারে, কারণ, এই শতবর্ষী বাড়িটি শতবর্ষ উপলক্ষে আবার একত্রিত করছে পরিবারের সদস্যদেরকে যারা দূর-দূরান্তে দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন—এটি তাদের একসাথে মিলিত হওয়ার সুবর্ন সুযোগ হতে চলেছে ।যে বাড়িটি একসময় তাদের আনন্দের কেন্দ্রছিল, সে বাড়ি আজ বহু বছর ধরে একাকী দাঁড়িয়ে আছে, হয়তো তার পুরনো বাসিন্দাদের ফিরে আসার অপেক্ষায়

এবার ঐতিহ্য বাহী বাড়িটা তার সেই পুরনো মানুষগুলোর অনেককে একসাথে পেয়ে কিছুটা উজ্জীবিত হয়ে উঠবে” – এটি আমার প্রত্যাশা, যেখানে বাড়িটি পুরনো দিনের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার চেষ্টা করছে, এবং বাড়ির সাথে সম্পর্কিত স্মৃতির পুনর্জীবন ঘটছে।

একদিকে যেমন একটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করছি অন্যদিকে পরিবারের হারানো সদস্যদের প্রতি এক গভীর শ্রদ্ধা ও স্মৃতি চিহ্ন ।এটি সময়ের পরিবর্তন, এবং পুরনো দিনের মূল্য নিয়ে এক ভাবনা তুলে ধরেছি যা আমাদের কে কষ্ট এবং সুখের এক মিলিত অনুভূতির মধ্যে নিয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park